Skip to main content

Featured post

Tincture Making | Creating concentrated herbal extracts using alcohol or glycerin

Difference between gerund and participle

 Difference between gerund and participle



English Grammar Series- Gerund

English Writing Proficiency Development. Dr Maleka University College, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি ঢাকা থেকে প্রকাশিত ভিডিও।

participle এবং gerund এর পার্থক্য

আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে ইংরেজিতে participle এবং gerund এর পার্থক্য সহজে কীভাবে বোঝা যায়?


প্রথমেই Participle এবং Gerund কাকে বলে এদের মূল বৈশিষ্ট্য কি এবং সেন্টেন্সে এরা কিভাবে নিজেদের প্রকাশ করে এই সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। আশাকরি পুরো আলোচনার সাথেই আপনারা থাকবেন। ভিডিওতে সম্পূর্ণ ভাবে আলোচনা করা হয়েছে এই সম্পর্কে। আশাকরি ভিডিওটি আপনারা দেখবেন।


আমরা যদি Participle এবং Gerund এর পার্থক্য সম্বন্ধে ভাল করে বুঝতে চাই তাহলে সবার আগে আমাদের জানতে হবে Non-finite Verb কি এবং এর বৈশিষ্ট্য কি। 


কোন সেন্টেন্স গঠন করতে হলে Verb অত্যন্ত প্রয়োজনীয় একটি পার্টস অফ স্পিচ। আবার ভার এর প্রকারভেদ রয়েছে: একটি হচ্ছে finite Verb অপরটি হচ্ছে Non-finite Verb. যে Verb পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না তাকে Non-finite Verb বলে বা বাংলায় অসমাপিকা ক্রিয়া বলে। যেমন:


I want to go to school.
He doesn't want to eat the mangoes.
I saw her reading a novel.


উপরে to go, to eat, reading এইগুলো এক ধরনের Verb যাকে আমরা Non-finite Verb বলি। এরকম নামকরণ করার কারণ হচ্ছে, এই Verb গুলো যেতে, খেতে, পড়তে, এই অর্থ প্রকাশ করছে কিন্তু পূর্ণ ক্রিয়া হিসাবে বা পূর্ণ কাজের কথা উল্লেখ করছে না। এইজন্য এই Verb গুলোকে non-finite Verb বলে।


Non-finite Verb তিন প্রকার। যেমন:
1. Infinitive.
2. Participle.
3. Gerund.


1) Infinitive কাকে বলে: 

যখন আমরা Verb এর Present form এর পূর্বে to বসাই তখন তাদের নাম হয়ে যায় Infinitive Verb  যেমন:
• He told me to come early.
• I want to give you some money.


2) Participle কাকে বলে:

যে Verb গঠন করতে আমাদের কোন Be Verb বা Helping verb বা Auxiliary Verb এর সাহায্য নিতে হয় না, অথচ আমরা সহজেই এ ধরনের Verb এর রূপ পরিবর্তন করতে পারি, এ ধরনের Verb কে  Participle বলে। একটি বাক্যে Participle   Verb এবং Adjective এর মত কাজ করে থাকে।


Participle কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
1. Present Participle. যখন আমরা Verb এর সাথে ing যোগ করে তখন Present Participle গঠিত হয়। যেমন:
• I saw a barking dog on this street last night.
• The girl came to me laughing.


2. Past Participle. যখন আমরা verb এর past participle form বসাই তখনই এটা Past Participle হিসেবে কাজ করে। যেমন: taken, written, done…etc)
বাক্যে এর উদাহরণ:
• The poor boy ate a rotten mango.
• Polluted water causes many diseases.


3. Perfect Participle. যখন আমরা Having এরপর Verb এর Past Participle বসাই তখন এর নাম হয়ে যায় Perfect Participle.
বাক্যে এর উদাহরণ:
• Having paid the bill, he went out of the restaurant.
• Having passed English honours, he joined a foreign company.


3) Gerund কাকে বলে:

Gerund এর যদি বাংলা অর্থ করি তাহলে তার অর্থ দাঁড়ায় ক্রিয়াবাচক বিশেষ্যপদ । আমরা যখন Gerund গঠন করতে চাই, তখন আমাদের কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য নিতে হয় না। এটি বাক্যে বসে বাক্যে মধ্যস্ত Noun এবং Verb এর মত কাজ করে। কিভাবে গঠন করা হয় তা খুবই সহজ। Verb এর সাথে ing যোগ করলেই Gerund গঠিত হয়ে যায়। অর্থাৎ verb + ing  করে Gerund গঠন করা হয়। কিন্তু তাদের ফাংশন পার্টিসিপল এর মত না। তারা হয় সেন্টেন্স সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে অর্থাৎ Noun এর কাজ করে। যেমন:
• Walking is a good exercise.
• I like playing cricket.
• Stop smoking.


এখানে ওয়াকিং সাবজেক্ট হিসেবে কাজ করছে। প্লেয়িং ক্রিকেট অবজেক্ট হিসেবে কাজ করছে। স্মোকিং অবজেক্ট হিসেবে কাজ করছে। এখন গুরুত্বের সাথে লক্ষ্য করুন:


এখন দেখা যাক Present Participle এবং Gerund এর মধ্যে কি মিল এবং কি অমিল রয়েছে। Present Participle এবং Gerund উভয়ের মধ্যে যেসকল  মিল রয়েছে তা হচ্ছে নিম্নরূপ:
✓ উভয়‌ই Verb থেকে উৎপত্তি হয়।
✓ উভয়কেই Double part of speech বলা হয়।
Present Participle এবং Gerund এর মধ্যে কিকি অমিল রয়েছে তা নিম্নরূপ:
✓ Present Participle শুধুমাত্র Adjective এর কাজ করে এবং Gerund শুধুমাত্র Noun এর কাজ করে।
✓ Gerund যখন শুধুমাত্র Noun এর কাজ করবে তখন তাকে আমরা Verbal Noun বলি। যেমন: The reading of, The  of ইত্যাদি।


Video Difference between gerund and participle

Popular Posts

HSC English First Paper English For Today - Unit 8 Lesson 4 Butterfly Forever

 HSC English First Paper English For Today - Unit 8 Lesson 4 Butterfly Forever Butterfly Forever Chen Qiyou IT IS RAINING. The asphalt road looks cold and wet. It glitters with reflections of green, yellow, and red lights. We are taking shelter under the balcony. The green mailbox stands alone across the street. Inside the big pocket of my white windbreaker is a letter for my mother in the South. Yingzi says she can mail the letter for me with the umbrella. I nod quietly and hand her the letter. "Who told us to bring only one small umbrella?" She smiles, opens up the umbrella, and is ready to walk across the road to mail the letter for me. A few tiny raindrops from an umbrella rib fall onto my glasses. With the piercing sound of a vehicle screeching to a halt, Yingzi's life flies in the air gently, and then slowly falls back on the cold and wet road, like a butterfly at night. Although it is spring, it feels like deep autumn. All she did was cross the road to mail ...

SSC English First Paper Unit-1, Lesson-1 Mr Moti by Rahad Kabir

SSC English First Paper  Unit-1, Lesson-1 Mr. Moti by Rahad Kabir Read the passage. Then answer the questions below Ameen is seventeen when the war breaks out. One Monday, after supper, he announces he will go to war. Sonabhan shrieks in surprise. You want to leave me alone?   It won't take long. Ma, he assures her. I'll be back soon after the training. That night Sonabhan cannot sleep.   After sun-up, she opens the duck coop. The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in five minutes and head for the pond. Ameen has let out the chickens by then. He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. During his breakfast he doesn't strike up any conversation. Having noticed Sonabhan's puffy eyes, he knows not to mention last night's subject. He casts his glance to the aide, down at the cockerel eating ...

HSC English First Paper English For Today Unit 1 Lesson 4

HSC English First Paper English For Today Unit 2 Lesson 2 Folk Music Folk music consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles, Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. Folk music may be described as the music of the ancient times that sprang from the heart of a community, based on their natural style of expression uninfluenced by the tules of classical music or modern popular songs. Any arrangement of sound created by the combination of tune, voice and instrument/dance may be described as music. Folk music is the combination of song, tune and dance that originate from the traditional culture of ordinary people (the folk). For example, Baul songs are a combinations of tune, music and dance that are associated with the Baul tradition in Bengal. Folk music has the following characteristics: (i) It is composed by rural folk on the basis of ancie...