Order 44 Pauper Appeals আদেশ ৪৪ নিঃস্ব লােকের আপিল করার অধিকার

0

Order 44 Pauper Appeals

আদেশ ৪৪ নিঃস্ব লােকের আপিল

আদেশ ৪৪ বিধি ১ কে নিঃস্বভাবে মামলা করতে পারে

১) আপিল করার অধিকার যার আছে, যদি আপিলের স্মারকলিপির জন্য এধরনের যে কোন লােক দরকারি কোর্ট ফি দিতে অপারগ হয়, তবে স্মারকলিপির সঙ্গে সে নিঃস্ব লােক হিসেবে আপিল করার জন্য একটি দরখাস্ত পেশ করতে পারবে এবং এরূপ ক্ষেত্রে উক্ত লােক নিঃস্ব লােকের মামলা সম্বন্ধীয় এই আইনের বিধানগুলাে যতদূর প্রয়ােগযােগ্য তা সাপেক্ষে নিঃস্ব লােক হিসেবে আপিল করার অনুমতি দেয়া যাবে।

নিঃস্ব লােকের আপিল গ্রহণের জন্য দরখাস্তের পদ্ধতি

তবে শর্ত হল যে, আপিলের দরখাস্ত এবং যে রায় ও ডিক্রীর বিরুদ্ধে আপিল রুজু করা হয়েছে, সেগুলি দেখে আদালত যদি মনে করেন যে, উক্ত ডিক্রী আইনবিরুদ্ধ বা আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধে নয় বা অপর কোন কারণের অসঙ্গত নয়, তবে আদালত উক্ত দরখাস্ত অগ্রাহ্য করবেন।

নিঃস্ব লােকের আপিল সংক্রান্ত উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ।

দরিদ্র লােক হিসেবে আপিল করার অনুমতি নাকচ হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। যাকে দরিদ্র লােক হিসেবে মামলা করার অনুমতি প্রদান করা হয়, তিনি মামলার ডিক্রীর বিরুদ্ধে দরিদ্র লােক হিসেবে আপিল করতে পারেন। [AIR 1983 (All) 41]
দরিদ্র লােকের আপিলককে মূল মামলার ন্যায় গণ্য করা হবে। [AIR 1985 (Mad) 264]

আদেশ ৪৪ বিধি ২ নিঃস্বতা সম্পর্কে তদন্ত

আবেদনকারীকে নিঃস্বতা সম্পর্কে আপিল আদালত স্বয়ং বা যে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আদালতের আদেশক্রমে আপিল করা হয়েছে, সে আদালত তদন্ত করতে পারবে। তবে শর্ত হল যে, দরখাস্তকারী যদি যে আদালতের ডিক্রী হতে আপিল করা হয় সে আদালতে নিঃস্ব লােক হিসেবে মামলা বা আপিল করার অনুমতি পেয়ে থাকে, তবে আপিল আদালত অনুরূপ তদন্তের নির্দেশ দিতে কারণ না দেখলে তার নিঃস্বতা সম্পর্কে পুনরায় তদন্ত করার দরকার হবে না।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default