Chapter 20
Of the Trial of Cases by Magistrates
বিশতম অধ্যায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মােকদ্দমার বিচার প্রসঙ্গে
ধারা ২৪১ procedure in Cases মােকদ্দমার পদ্ধতি
মােকদ্দমার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন।
ধারা ২৪১ক আসামিকে যখন অব্যাহতি দেওয়া হবে
আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলে বা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মামলার নথি ও তৎসহ পেশকৃত সমস্ত কাগজপত্র বিবেচনা করে এবং প্রয়ােজন মনে করলে আসামির জবানবন্দি গ্রহণ করে এবং ফরিয়াদী ও আসামিকে বক্তব্য পেশ করার সুযােগ দিয়া যদি মনে করেন যে, অভিযােগ ভিত্তিহীন, তা হলে তিনি আসামিকে অব্যাহতি দিবেন এবং এইরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন।
ধারা ২৪২ অভিযােগ গঠন করতে হবে
উপরিউক্ত বিবেচনা ও শুনানির পর ম্যাজিস্ট্রেট ধদি এই মত পােষণ করেন যে, আসামি অপরাধ করেছে বলে মনে করার কারণ আছে, তা হলে ম্যাজিস্ট্রেট যে অপরাধের জন্য আসামিকে অভিযুক্ত করা হয়েছে, সেই অপরাধ বিষয়ে রীতিসিদ্ধ অভিযােগ গঠন করবেন এবং তাকে যে অপরাধের জন্য অভিযােগ করা হলাে, অনুরূপ অপরাধ তিনি স্বীকার করেন কিনা তা জিজ্ঞাসা করবেন।
ধারা ২৪৩ অভিযােগের সত্যতা স্বীকারের পর দণ্ড
আসামি যদি স্বীকার করে যে, যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, সে তা করেছে, তা হলে যথাসম্ভব তার ব্যবহৃত শব্দে তার স্বীকৃতি লিপিবদ্ধ করতে হবে এবং কেন সে দণ্ডিত হবে না, সেই সম্পর্কে সে যদি যথেষ্ট কারণ না দর্শায় তা হলে ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড দান করতে পারবেন।
ধারা ২৪৪ এইরূপ স্বীকার করা না হলে পদ্ধতি
১) ম্যাজিস্ট্রেট যদি পূর্ববর্তী ধারা মতে আসামিকে দণ্ডিত না করেন বা আসামি যদি উক্তরূপ স্বীকারােক্তি না করে, তা হলে ম্যাজিস্ট্রেট ফরিয়াদীর (যদি থাকে) বক্তব্য শুনিবেন এবং বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সকল সাক্ষ্য গ্রহণ করবেন এবং আসামির বক্তব্যও শ্রবণ করবেন এবং আত্মপক্ষ সমর্থনে তার প্রদত্ত সাক্ষ্য-প্রমাণও গ্রহণ করবেন। তবে শর্ত থাকে যে, কোন আদালত যখন নালিশ করে, তখন ম্যাজিস্ট্রেট ফরিয়াদী হিসাবে কাহারও বক্তব্য শুনিতে বাধ্য হবেন না।
২) ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত বলে মনে করেন, তা হলে ফরিয়াদী বা আসামির দরকার ক্রমে কোন সাক্ষীর প্রতি হাজির হওয়ার বা কোন দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়া সমন ইস্যু করতে পারেন।
৩) এইরূপ আবেদনক্রমে কোন সাক্ষীর প্রতি সমন জারির পূর্বে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন যে, বিচারের উদ্দেশ্যে হাজির হওয়ার জন্য তার যুক্তিসঙ্গত খরচ আদালতে জমা প্রদান করতে হবে।
ধারা ২৪৫ খালাস
১) ম্যাজিস্ট্রেট যদি ধারা ২৪৪-এ উল্লিখিত সাক্ষ্য গ্রহণ করে এবং তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে যে অতিরিক্ত সাক্ষ্য (যদি থাকে) হাজির করতে বলেন উহা গ্রহণ করে এবং (তিনি যদি উপযুক্ত বলে মনে করেন) তা হলে আসামির জবানবন্দি গ্রহণ করে আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করেন, তা হলে তিনি খালাসের আদেশ লিপিবদ্ধ করবেন।
২) শাস্তি
যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ধারা ৩৪৯ এ নিহিত বিধান অনুসারে অগ্রসর না হন, এবং আসামিকে দোষী সাব্যস্ত করেন, তবে তিনি আসামিকে আইন অনুসারে দণ্ডাদেশ দিবেন।
ধারা ২৪৭ ফরিয়াদীর অনুপস্থিতি
যদি ফরিয়াদীর নালিশক্রমে সমন প্রদত্ত হয়ে থাকে এবং আসামির হাজির হওয়ার জন্য নির্ধারিত তারিখে বা পরবর্তী যে তারিখ পর্যন্ত শুনানি মুলতবী থাকে, সেই তারিখে ফরিয়াদী হাজির না হয়, তা হলে ইতোপূর্বে যে বিধানই থাকুক না কেন, ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দান করবেন; যদি না তিনি অন্য কোন কারণবশতঃ অন্য কোন কোন দিন পর্যন্ত মােকদ্দমার শুনানি মূলতবী রাখতে উপযুক্ত বিবেচনা করেন। তবে শর্ত থাকে যে, ফরিয়াদী যদি সরকারি কর্মচারী হন এবং তার ব্যক্তিগত হাজিরা প্রয়ােজন না হয়, তা হলে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হতে অব্যাহতি দিবেন এবং মােকদ্দমায় অগ্রসর হবেন।
ধারা ২৪৮ নালিশের প্রত্যাহার
এই অধ্যায় অনুসারে কোন মােকদ্দমার চূড়ান্ত আদেশের পূর্বে ফরিয়াদী যদি ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারেন যে, তাকে নালিশ প্রত্যাহারের অনুমতি দিবার জন্য পর্যাপ্ত কারণ রহিয়াছে, তা হলে ম্যাজিস্ট্রেট তাকে উহা প্রত্যাহারের অনুমতি দিবেন এবং অতঃপর আসামিকে খালাস দিবেন।
ধারা ২৪৯ ফরিয়াদী না থাকলে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা
নালিশ ব্যতিত অন্য কোন উপায়ে দায়েরকৃত মােকদ্দমায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বা অন্য কোন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর পূর্বানুমতিক্রমে অন্য কোন ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে, মােকদ্দমার যে কোন পর্যায়ে কারণ লিপিবদ্ধ করে খালাস বা দণ্ডের রায় ঘােষণা না করেই কার্যক্রম বন্ধ করতে পারবেন এবং অতঃপর আসামিকে অব্যাহতি দিতে পারবেন।