Skip to main content

আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা Dismissal of Plaint Drafting

আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা

আরজি কখন বাতিল বা নাকচ করা যায় আগে এটা জেনে নেয়া যাক। আরজি বাতিল সম্পর্কে ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭নং আদেশের ১১নং বিধিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, নিম্নলিখিত যে কোন কারণে একটি আরজিকে বাতিল বলে গণ্য করা যেতে পারে।

(১) যেক্ষেত্রে আরজিতে নালিশের কোন কারণ উল্লেখ করা হয় নাই।

(২) যেক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের মূল্য সঠিক মান অপেক্ষা কম করে উল্লেখ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুসারে বাদী নির্দিষ্ট সময়ের মধ্যে আরজিটি সংশোধন করতে অপারগ হয়েছে।

(৩) যেক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের মূল্য যথার্থ পরিমাণেই উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রয়োজন অপেক্ষা কম মূল্যের কোর্ট ফি দিয়ে আরজি দাখিল করা হয়েছে এবং আদলতের নির্দেশ অনুসারে বাদী আদালত প্রদত্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট কোর্ট ফি দিতে অপারগতা প্রদর্শন করেছে।

(8) যেক্ষেত্রে আরজি দৃষ্টে প্রতীয়মান হয় যে, মামলাটি প্রচলিত কোন আইন দ্বারা বাধাগ্রস্ত হয়েছে বিধায় চলতে দেওয়া যায় না।

এইভাবে, উপরে উল্লেখিত কারণসমূহের যে কোন একটির দ্বারা আরজি প্রত্যাখ্যাত হলে, সেক্ষেত্রে বাদীকে একই কারণে তামাদি সাপেক্ষে পুনরায় মামলা করার অধিকার হতে দেওয়ানি কার্যবিধির ৭নং আদেশের ১৩নং বিধির কারণে বঞ্চিত করা যাবে না ।

প্রশ্ন: আইনের বিধান উল্লেখসহ আরজি খারিজের দরখান্ত মুসাবিদা করুন”। এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা, ৩১ জুলাই ২০১৫ এবং ৮ এপ্রিল ২০০৫ এসেছিল।

মোকাম: ৩য় যুগ্ম জজ আদালত, যশোর

সূত্র: দেওয়ানী মোকদ্দমা নং-১৫১/২০১০

নুরুল আলম

পিতা: মো: কাওছার আলম

৬৬/এ, বড় বাজার,

কোতয়ালী, যশোর,

..................বাদী

বনাম

মোঃ মুছা ইব্রাহিম

পিতা: হানিফ ইব্রাহিম

১০৫/খ, চাঁদের হাট, চট্টগ্রাম

........বিবাদী/দরখাস্তকারী

বিষয়: বিবাদী পক্ষে দেওয়ানী কার্যবিধির ৭ আদেশের ১১ বিধি অনুযায়ী বাদীর আরজি খারিজের আবেদন।

বিবাদী পক্ষের আবেদন এই যে,

১. গত ০৩/০৬/২০১০ ইং তারিখে বাদী বিবাদীর বিরুদ্ধে তাদের মধ্যে সম্পাদিত জমি বিক্রয়ের একটি বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের জন্য অত্র আদালতে মোকদ্দমা দায়ের করেছিল।

২. বায়না চুক্তি অনুযায়ী সম্পত্তির বা মোকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য ছিল ৬,০০,০০০/- টাকা। মোকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য অনুযায়ী মোকদ্দমার কোর্ট ফি- ৬০০০ টাকা হলেও, বাদী পক্ষ তার আরজিতে মোকদ্দমার সম্পত্তির মূল্যমান কম দেখায় এবং অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজি দাখিল করে।

৩. গত ২০/০৭/২০১০ ইং তারিখে বিবাদী লিখিত জবাবে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে দাবী করলে, আদালত বাদীকে ১৫ দিনের অর্থাৎ ০৪/০৮/২০১০ তারিখের মধ্যে মোকদ্দমার মূল্যমান সংশোধন করে পর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আরজি দাখিলের আদেশ প্রদান করে।

৪. উক্ত ০৪/০৮/২০১০ ইং তারিখের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী বাদীপক্ষ মোকদ্দমার মূল্যমান সংশোধন করে নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে আরজি দাখিল করতে ব্যর্থ হয়েছে।

৫. যেহেতু বাদী আদালতের নির্ধারিত সময়ে মোকদ্দমার মূল্যমান সংশোধন করে নির্দিষ্ট স্ট্যাম্প পেপারে আরজি দাখিল করতে ব্যর্থ হয়েছে, তাই বাদীর আরজিটি দেওয়ানী কার্যবিধির ৭ নং আদেশের ১১ বিধির খ এবং গ উপদফা অনুযায়ী খারিজযোগ্য ।

৬. মোকদ্দমার শুনানীকালে অন্যান্য আইনগত বিষয় উপস্থাপন করা হবে।

অতএব মাননীয় আদালতের নিকট প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়াদি গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর আরজি খারিজ করার জন্য বিবাদীর আবেদন মঞ্জুর করতে একান্ত মর্জি হয়।

এবং

আদালতের এমন আদেশের জন্য বিবাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে।

অদ্য তারিখ

হলফনামা

আমি মোঃ মুছা ইব্রাহিম, পিতা: হানিফ ইব্রাহিম, ১০৫/খ, চাঁদের হাট, চট্টগ্রাম,পেশা: অধ্যাপনা, বয়স: ৪৫, ধর্ম: ইসলাম, জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী, জাতীয় পরিচয় নং.....এই মর্মে শপথপূর্বক ঘোষণা করছি যে;

১. আমি অত্র মামলার বিবাদী এবং দরখাস্তকারী।

২. আমি অত্র মোকদ্দমার বিষয়বস্তু জানি এবং আমি দরখাস্তটি দায়ের করছি এবং অত্র হলফনামা সম্পাদন করতে সক্ষম।

৩. অত্র দরখাস্তের বিবরণসমূহ আমার জ্ঞান মতে সত্য এবং সঠিক।

অত্র হলফনামা ও দরখাস্তের বিবরণ আমার জ্ঞান এবং বিশ্বাসমতে সঠিক এবং সত্য জেনে আমি অত্র হলফনামায় ১০/০৯/২০১০ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে নিজ নাম স্বাক্ষর করলাম।

হলফকারীর স্বাক্ষর:

তাং-

হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছে। আমি তাকে সনাক্ত করলাম।

অ্যাডভোকেট

অদ্য তাং ১০/০৯/২০১০, হলফকারী
আমার সামনে অত্র হলফনামায় তার
নিজ নাম দস্তখত করেছে।

হলফনামা পরিচালনাকারী/
হলফনামা কমিশনারের
দস্তখত এবং সীল

আরজি সংশোধনের দরখাস্ত মুসাবিদা টি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

ডাউনলোড

উপরের আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা যে সমস্ত আইনের আলোকে করা হয়েছে তার লিংক নিম্নে দেওয়া হলো:

১. আরজি খারিজের দরখাস্ত মুসাবিদার বিধান

Popular Posts

HSC English First Paper English For Today Unit 1 Lesson 4

 HSC English First Paper - English For Today Unit 1, Lesson 4 Civic Engagement Education aims to bring about positive changes in our behavior. It helps us try to change our lives as well as the society we live in. Education that does not illuminate our minds or does not inspire us to work for the community it not complete at all. Education is not all about getting grades or receiving certificates we use education to make life better. We are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. And we can do so in many different ways. Let’s have a look at how education works. Leamers’ civic engagement is highly appreciated. all over the world. Civic engagement means working to make a difference in the civic life (the public life of the citizens as contrasted with private or personal life) of the community Using knowledge, skills, values and motivation. Civic engagement promotes the quality of life i...

SSC English First Paper Unit-1, Lesson-1 Mr Moti by Rahad Kabir

SSC English First Paper  Unit-1, Lesson-1 Mr. Moti by Rahad Kabir Read the passage. Then answer the questions below Ameen is seventeen when the war breaks out. One Monday, after supper, he announces he will go to war. Sonabhan shrieks in surprise. You want to leave me alone?   It won't take long. Ma, he assures her. I'll be back soon after the training. That night Sonabhan cannot sleep.   After sun-up, she opens the duck coop. The flock streams out, stretches and quacks around her for their morning meal. She takes longer than usual. She mixes water with rice husks in an earthen bowl and puts it down. They gobble it up in five minutes and head for the pond. Ameen has let out the chickens by then. He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. During his breakfast he doesn't strike up any conversation. Having noticed Sonabhan's puffy eyes, he knows not to mention last night's subject. He casts his glance to the aide, down at the cockerel eating ...

HSC English First Paper English For Today Unit 1 Lesson 4

HSC English First Paper English For Today Unit 2 Lesson 2 Folk Music Folk music consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles, Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. Folk music may be described as the music of the ancient times that sprang from the heart of a community, based on their natural style of expression uninfluenced by the tules of classical music or modern popular songs. Any arrangement of sound created by the combination of tune, voice and instrument/dance may be described as music. Folk music is the combination of song, tune and dance that originate from the traditional culture of ordinary people (the folk). For example, Baul songs are a combinations of tune, music and dance that are associated with the Baul tradition in Bengal. Folk music has the following characteristics: (i) It is composed by rural folk on the basis of ancie...