ধারা ৭৫ দেওয়ানী মামলায় কমিশন নিয়োগ সংক্রান্ত বিধি

0

Section 75 Incidental Procedings - Comissions

Civil Procedural Law

ধারা ৭৫ আনুষঙ্গিক কার্যক্রম

কমিশন নিয়োগ - দেওয়ানী কার্যবিধি আইন

ধারা ৭৫। আদালতের কমিশন নিয়ােগে ক্ষমতা

নির্ধারিত শর্তাবলি ও সীমাসাপেক্ষে আদালত কমিশন নিয়ােগ করতে পারবেন

ক) কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য;

খ) স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য;

গ) হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে; অথবা

ঘ) বাটোয়ারা করার জন্য।

৭৫ ধারার বিশ্লেষণ

আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করেতে পারে-

আদালত যে সকল বিভিন্ন কাজে কমিশন নিয়ােগ করতে পারেন, সে সম্পর্কে ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭৫ ধারায় সুস্পষ্টভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, নির্ধারিত শর্তাবলি ও সীমাবদ্ধতা সাপেক্ষে আদলত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্যে কমিশন প্রেরণ করতে পারবেন। যেমন:

(১) কোন ব্যক্তির জবানবন্দী গ্রহণের জন্য ।

(২) স্থানীয়ভাবে তদন্ত করার জন্য ।

(৩) হিসাব পরীক্ষা বা সংশােধনের জন্য ; এবং

(8) সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা করার জন্য ।

ধারা ৭৭। অনুরােধপত্র Letter of Request

আদালত কমিশন প্রেরণ করার বিপরীতে অনুরােধ পত্র প্রেরণ করতে পারেন।

ধারা ৭৮। বিদেশি আদালত দ্বারা ইস্যুকৃত কমিশন

নির্ধারিত শর্তাবলি ও সীমাবদ্ধতা সাপেক্ষে সাক্ষীদের পরীক্ষার জন্য কমিশন নির্বাহ এবং ফেরৎ সম্পৰ্কীয় বিধান নিম্নবর্ণিত আদালত দ্বারা বা উহার অনুরােধে নিযুক্ত কমিশনের ক্ষেত্রেও প্রতিষ্ঠিত ও পরিচালিত হবে-

ক) বাংলাদেশের সীমানায় যে কোন স্থানে অবস্থিত সরকার দ্বারা বা পরিচালিত আদালতগুলাে, বা

খ) ১৯৭৩ সনের ৮নং আইন দ্বারা বাতিল।

গ) বাংলাদেশ বহির্ভূত যে কোন রাজ্য বা দেশের কোন আদালত।


Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default